নিজস্ব প্রতিবেদক :
আজ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্দ্যোগে আর্থিক চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৪তারিখ সোমবার সকাল ১২ ঘটিকায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয় বকশী বাজার এই বিতরণী অনুষ্ঠান সম্মন্ন হয়।
প্রতিবন্ধী ব্যাক্তিদের আত্বকর্মসংস্থান সৃষ্টি এবং আত্বনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষে সংস্থার নিজস্ব তহবিল হতে দরিদ্র ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীদেরকে শিক্ষাবৃত্তি সন্মাণী ভাতা, চিকিৎসা সাহায্য, বয়স্ক ভাতা,
ক্ষুদ্র ব্যবসা,ঢেউটিন, সেলাই মেশিন, এবং জেলা শাখার অনুকূলে নগদ ও চেকের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিক ও মহাসচিব আইয়ুব আলী হাওলাদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার জহির উদ্দিন, ২৭ নং ওয়ার্ড কমিশনার ওমর বিন আব্দাল আজিজ,জুবেনাইল বেস্ট কো-অপারেশনের সিইও মোঃআতাউল হক।
এসময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কিছু দাবী পেশ করলে প্রধান অতিথি বক্তব্যে নিখিল বলেন আমাদের রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল জনগনের কথা ভাবেন।তিনি আরো বলেন আপনাদের দাবী যৌক্তিক দাবী।
দৃষ্টি প্রতিবন্ধীদের দাবী গুলো আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে পৌছানোর চেষ্টা করবো আশা করি তিনি আপনাদের নিরাশ করবেন না।
এই এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আব্দুর রহিম, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ সহ অন্যান্য কর্মকর্তাগণ।