আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

জনগনের উদ্দেশ্যে জুমার নামাজে বক্তব্য রাখলেন ওসি

এইচ এম সৌরভঃ

জনগনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জুমার নামাজের সময় বক্তব্য রাখেন গাজীপুরের কালিয়াকৈর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান।

শুক্রবার (১৪ ডিসেম্বর) জুমার নামাজের সময় উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে বক্তব্য রাখেন।

এসময় অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান বলেন, পুলিশ জনগনের সেবক। পুলিশ জনগণের পাশে থেকে বন্ধুর মত কাজ করবে। তিনি আরও বলেন, থানায় জিডি বা অভিযোগ করতে কোন টাকা লাগে না। কোন পুলিশ সদস্য যদি টাকা পয়সা দাবি করে তাহলে আমাকে সরাসরি জানাবেন।

এছাড়াও যেকোন সমস্যায় পুলিশের সহযোগিতা পেতে ৯৯৯ এ কল দেওয়ার পরামর্শ দেন। মাদক নির্মূলে জনগন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। এসময় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়েও জনগকে সচেতন করেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ