আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ছিনতাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় ছিনতাইকারী নির্মুল ও নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এসময় সড়কের দুপাশে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২২ মার্চ) রাত ১০ টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা সড়কের কবিরপুর এলাকায় পোশাক শ্রমিককে মারধর করে ছিনতাই করলে এই বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে রাত ১১ টার দিকে বিক্ষুদ্ধ এলাকাবাসীকে বুঝিয়ে সড়ক থেকে সরে দেয়।

ছিনতাইয়ের কবলে পড়া পোশাক শ্রমিকের নাম মো. রফিক। তিন কারখানা থেকে বাসায় ফিরছিলেন। তার বিস্তারিত পাওয়া যায় নি। তবে তার বাইসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়, এই স্থানে প্রতিনিয়ত ছিনতাই হয়। পোশাক শ্রমিক, পথচারী কেউ বাদ যায় না। আজও রফিক নামের এক পোশাক শ্রমিক সাইকেল যোগে কারখানা থেকে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীর কবলে পরেন।

তাকে মারধর করে সড়কের পাশের একটি জঙ্গলে নিয়ে কাছে থাকা সব কিছু ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে রফিকের কান্নার শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে রফিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এখবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ও স্থায়ী সমাধানের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারী শাহিন ঢাকাপোস্টকে বলেন, এই স্থানে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটে। এখানেই নিয়মিত ছিনতাই ও ডাকাতির মত ঘটনা ঘটে। কেউ জিনিসপত্র না দিতে চাইলে অনেক সময় ছুড়িকাঘাত করে ছিনতাইকারীরা।

এই সমস্যা দীর্ঘদিনের হলেও কোন প্রতিকারই হয় না। পুলিশ টহল দিয়েও ছিনতাই ঠেকাতে পারে না। আমরা এর একটা স্থায়ী সমাধান চাই।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ বলেন , ছিনতাইয়ের স্থানটি নির্জন ও অন্ধকার। তাই এই স্থানটি ছিনতাইকারীরা চিহ্নিত করে ছিনতাই করে থাকে। তবে স্থায়ীভাবে অপরাধীদের ঠেকাতে কাজ শুরু করেছে পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ