আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ছিনতাইকারীর ছুড়িকাঘাতে আহত শ্রমিকের চিকিৎসার খরচ দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে ছিনতাইকারীর ছুড়িকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাখাওয়াত হোসেন (১৮) নামের এক পোশাক শ্রমিক।

তার সারা শরীরে ছুড়িকাঘাত করে ছিনতাইকারী পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ কর্মকর্তা মজিবুর রহমান।

রবিবার (২০ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান ভূঁইয়া। এর আগে ১৯ মার্চ রাত ১ টা দিকে সাভারের পুলিশ টাউন এলাকায় এঘটনা ঘটে।

আহত সাখাওয়াত হোসেন হাবিবুর রহমানের ছেলে। তিনি গাজীপুরে চাকরি ছেড়ো সাভারের ব্যাংকটাউন এলাকায় একটি কক্ষ ভাড়া দিয়ে সাভারের আল-মুসলিম পোশাক কারখানায় নতুন চাকরি নিয়েছেন। তার স্থায়ী ঠিকানা পাওয়া যায় নি।

পুলিশ জানায়, সাখাওয়াত হোসেন আগে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পরে তিনি সেখানকার চাকরি ছেড়ে সাভারের আল-মুসলিম পোশাক কারখানায় চাকরি নেন।

গতকাল তিনি গাজীপুর থেকে পোশাক ও বেডিং নিয়ে সাভারে ফিরছিলেন। সাভারের ব্যাংকটাউন এলাকায় বাস থেকে নামার কথা থাকলেও ভুলবশত বাসের চালক পুলিশ টাউনের সামনে নামিয়ে দেন রাত ১ টার দিকে ।

সেখান থেকে পায়ে হেঁটে তিনি তার ব্যাংকটাউনের বাসায় যাচ্ছিলেন। এ সমম একজন মাত্র ছিনতাইকারী তার গতিরোধ করে তার কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এসময় সাখাওয়াত হোসেন ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে ছিনতাইকারী তাকে এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। তার শরীরে কমপক্ষে ২০ টি গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

এসময় একজন রিকশাচালক “৯৯৯” এ কল করে বিষয়টি খুলে বলেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার ক্ষতবিক্ষত পোশাক শ্রমিক কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান ভুইঁয়া বলেন, খবর পেয়ে সাখাওয়াতকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই।

সেখানে তার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে আমি নিজেই নিয়ে যাই। পরে সকাল ৭ টার দিকে ঢাকা থেকে সাভারে চলে আসি। বর্তমানে তার পাশে ফুফাতো ভাই শাহ-আলম রয়েছেন।

সময়মত হাসপাতালে না নিলে হয়ত অঘটন ঘটে যেতো। তবুও তিনি আশঙ্কামুক্ত নন। পুলিশ আরও জানান ছিনতাইকারীকে সনাক্ত করার কাজ চলছে এবং দ্রুতই তাকে গ্রেফতার করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ