নিজস্ব প্রতিবেদক :
নৈতিক স্থলন ও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে এশিয়ান বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাস শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাকিব হোসেন ভূঁইয়া’কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নুরুল হাসনাত শুভ ও সাধারণ সম্পাদক ওয়াসিদ আল জাহিদ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান বিশ্ববিদ্যালয় শাখার এক জরুরী সিধান্ত অনুয়ায়ী মোঃ সাকিব হোসেন ভূঁইয়া’কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। নৈতিক স্থলন ও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই বহিষ্কারাদেশ জারি হল।
একই সাথে মোঃ সাকিব হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের জন্য, এশিয়ান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সহ-সভাপতি তারিকুল হাসান নাজমুল ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনসহ দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
পরবর্তীতে ভুক্তভোগী পোশাক শ্রমিককে আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ৫ ঘন্টা একটি ‘ল’ চেম্বারে বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত দেখা না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেয় সাকিব।
ভুক্তভোগী ওই নারীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজও আমার সাথে প্রতারণা করেছে সাকিব। আমাকে তার খালাতো ভাই ডেকে বিয়ের কথা বলেছিল। আমিও রাজি হয়েছিলাম।
কিন্তু বিকেল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত একটা ‘ল’ চেম্বারে আমাকে বসিয়ে রাখা হয়। আসছি আসছি করে প্রায় ৫ ঘন্টা পর সে ফোন বন্ধ করে দেয়। আগামীকাল পর্যন্ত আমি অপেক্ষা করবো। তারপর আমি আইনের আশ্রয় নেবো।
মোঃ সাকিব ভূঁইয়া আশুলিয়ার ঘোষবাগ এলাকার ঘোষবাগ প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকার মোঃ শাহআলম ভূঁইয়ার ছেলে। তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে দায় এড়াতে চাইছে পরিবার। এমনটাই দাবি ভুক্তভোগীর।