মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের কাশিমপুরে চেক জালিয়াতি মামলায় বাহারুল আলম (৫০)কে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। কাশিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক রায়হান জানান,
গত ২০১৯ সালে বগুড়া জজ কোর্টে একটি চেক জালিয়াতি মামলা হয়,মামলা নং ৬৮৫/১৯ (দায়রা)এই মামলায় সাজাপ্রাপ্ত হন বাহারুল আলম (৫০) পিতাঃ আব্দুল গনি সাং সারদাগঞ্জ, থানাঃ কাশিমপুর, বিজ্ঞ আদালত তাকে বার লাখ চুয়াল্লিশ হাজার( ১২,৪৪০০০) টাকা অর্থদণ্ড এবং ১ বছেরর সশ্রম কারাদণ্ড দেন।
আজ দুপুর গোপন সুত্রের ভিত্তিতে উপ-পুলিশ রায়হান তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং আগামীকাল সকালে তাকে জেলহাজতে প্রেরন করা হবে বলে জানান তিনি।