আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

চালকের হাত-পা বেধে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২

সাভার প্রতিনিধি :

সাভারে যাত্রীবেশে চালকের হাত-পা বেধে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার টেনারী ফার্ড়ির ইনচার্জ রাসেল মোল্লা। এর আগে গতকাল ভোর রাতে সাভারে আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পিয়ার শেখ (৪২)রাজবাড়ির কালুখালি থানার হরিণবাড়িয়ারচর গ্রামের মৃত হামিদ শেখের ছেলে।

অপরজন নওগাঁ জেলা সদরের আরজিনগর মধ্যপাড়া গ্রামের হামিদুলের ছেলে সালাম (৩০)।

পুলিশ জানায়, গতকাল রবিবার গভীর রাতে সাভারের রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড থেকে একটি রিকশা ভাড়া করেন মেহেদীসহ গ্রেপ্তার দুই ছিনতাইকারী।

তারা ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রীজের সামনে পৌঁছলে তিন ছিনতাইকারী রিকশা চালককে মারধর শুরু করেন।

পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার হাত পা বেধে মহাসড়কের পাশে ফেলে অটোরিকসাটি ছিনতাই করে পালিয়ে যায়।

এঘটনায় স্থানীয়রা চালককে উদ্ধার করে থানায় খবর দেন। চালক রাতেই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলার পর ভোরে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে পুলিশ। এসময় ছিনতাই করা দুটি অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, এঘটনায় অপর আসামি মেহেদীকে গ্রেপ্তারে অভিযান চলছে। গতকাল দুপুরে গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ