আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

চলছে ইভিএম পদ্ধতিতে পটুয়াখালী কলাপাড়া পৌরসভা নির্বাচন

মোঃ সাইফুল আলম নীরব,নিজস্ব প্রতিবেদক :

পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরসভায় আজ ভোটারদের ব্যাপক উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম পদ্ধতিতে কলাপাড়া পৌরসভা নিবার্চন, ২০২১ অনুষ্ঠিত হচ্ছে । উক্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি সরোজমিনে দেখার জন্য জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী,কলাপাড়া পৌরসভার ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এসময় তিনি সম্মানিত ভোটারদের সাথে কথা বলেন এবং নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের অনুরোধ করেন।

ভোট কেন্দ্রে পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জনাব মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; জনাব জিয়াউর রহমান খলিফা, জেলা নির্বাচন কর্মকর্তা; জনাব আবুল হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার, কলাপাড়া; জনাব আব্দুর রশীদ, উপজেলা নির্বাচন অফিসার, কলাপাড়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ