আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ঘুম থেকে ডেকে তুলে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার

নিজস্ব প্রতিবেদক :

সাভারে একটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একই মাদ্রাসার শিক্ষক মাওলানা আলামিন হাসান সাইম (২৭) এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

রবিবার (৩ এপ্রিল) রাত ৯ টার দিকে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়। এর আগে গত ১ এপ্রিল রাত আড়াইটার দিকে সাভারের রাজাশন বিরুলিয়া রোডের নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার আবাসাকি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলামিন হাসান সাইম ময়মনসিংহ জেলার ধুবাউড়া থানার সাতানিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি সাভারের রাজাশন বিরুলিয়া রোডের নূরানী তালিমুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

মামরার এজাহার সূত্রে জানা যায়, ওই মাদ্রাসায় ভুক্তভোগী শিশু আবাসিকে থেকে আরবি বিভাগের নাজেরা শ্রেণীতে লেখাপড়া করে। ওই মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ভুক্তভোগী শিশুকে দেখাশুনা করে আসছিলেন মাওলানা আল-আমিন হাসান।

পরে গত ১ এপ্রিল রাত আড়াইটার দিকে আবাসিকের দ্বিতীয় তলায় ওই শিশুকে ঘুম থেকে ডেকে তুলে বলাৎকার করেন। পরের দিন ২ এপ্রিল বাসায় ফিরে কান্নাকাটি করে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে ওই শিশু। পরে আজ রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক সৈকত বলেন, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। একই সাথে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ