আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ঘরে ঝুলছে পঞ্চম শ্রেণীর ছাত্রীর লাশ

খান ইমরান :

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনার গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রী মুন্নি আক্তারের (১২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টায় উদ্ধারকৃত মুন্নি ওই এলাকার ভ্যানচালক হেলাল হাওলাদারের মেয়ে এবং দিনার গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। তবে মুন্নির মরদেহ ঝুলন্ত থাকলেও তার পা মাটির সাথে ছিল। ধারনা করা হ”েছ তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়। মেম্বর মো. আল আমিন জানান, নিহতের পিতা ভ্যান চালায় এবং তার মা নগরীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। এ কারনে ঘরে কেউ ছিল না। রাতে মুন্নির মা ঘরে আসার পর তার মেয়েকে আড়ার সাথে ঝুলন্ত অব¯’ায় দেখতে পান। এরপর ডাক চিৎকার দিলে ¯’ানীয়রা এসে মুন্নি মরদেহ দেখে পুলিশকে অবহিত করে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের ধারনা মুন্নিকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। নিহত মুন্নির মা জানান, সকালে অফিসে যাবার সময় তার মেয়েকে হাসিমুখে দেখে গেছেন। ঘরে এমন কোন ঘটনা ঘটেনি আমার এতুটুকু মেয়ে আত্মহত্যা করবে। আমি নিশ্চিত আমার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনা শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আগামীকাল রবিবার ময়নাতদন্তের জন্য মরদেহ শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কি কারনে মুন্নির মৃত্যু হয়েছে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ