আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

গ্রেফতারকৃত জিতুকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

সাভার প্রতিনিধি :

আলোচিত শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রধান আসামী আশরাফুল আহসান জিতুকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে আড়াইটার দিকে জিতুকে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব।

বৃহস্পতিবার (৩০জুন) ২ টা ৪০ মিনিটের দিকে ১০ দিনের রিমান্ড চেয়ে মাইক্রোবাসে করে জিতুকে আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে র‌্যাব জিতুকে থানায় হস্তান্তর করেন। হস্তান্তরের কিছুক্ষণ পরেই ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।

আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে এব্যাপারে বিশদ জিজ্ঞাসাবাদ করা হবে। জিতুকে বিকেলে আদালতে তোলা হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে আঘাত করেন শিক্ষার্থী জিতু।

পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করলে ২৮ জুন রাতে কুষ্টিয়া থেকে জিতুর বাবা ২৯ জুন গাজীপুর থেকে জিতুকে গ্রেফতার করা হয়। আজ তাকে থানায় হস্তান্তর করলে দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ