আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিকের মৃত্যু

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় গেল রাতে রাস্তা পারাপারের সময় কিরণমালা পরিবহন ওমর ফারুক(২৪) কে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ওমর ফারুক কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নন্দুপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
তিনি কোনাবাড়ির একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
এসময় ঘাতক চালক অমিত (২২) কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং কিরনমালার ওই গাড়িটি থানা হেফাজতে রাখা রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ