মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে ইতিমধ্যেই জনগনের মনে জায়গা করে নিয়েছেন কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা। তিনি মহানগরীর কাশিমপুর ৩ নং ওয়ার্ডের দুই বারের নির্বাচিত বর্তমান কাউন্সিলর।
এলাবাসী সূত্রে জানাযায়, ২০১৩ সালের ৭ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন তিনি। এরপর নিজ ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ে উন্নয়ন শুরু করেন।
উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ২০১৮ সালে ২৬ জুন জনগন তাকে দ্বিতীয় দফায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেন। দ্বিতীয় দফায় তিনি নির্বাচিত হলে এই ওয়ার্ডে উন্নয়নের ধারা বাড়তে থাকে।
সরেজমিনে দেখা যায়, মহানগরীর কাশিমপুর ৩ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা-ঘাট থেকে শুরু করে মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ব্যাপক উন্নয়ন ছোয়া। প্রায় বিশ থেকে পঁচিশটি রাস্তায় ইট সলিং, কার্পেটিং ও আরসিসি ঢালাই করেছেন।
এছাড়াও কয়েকটি রাস্তার কাজ চলমান রয়েছে। জানা যায়, নিজ অর্থায়নে হাতিমারা হাই স্কুল এন্ড কলেজে একটি শহীদ মিনার নির্মান করেন। বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিজ তহবিল থেকে বিপুল অর্থ অনুদানের তথ্যও পাওয়া যায়।
নিজ ওয়ার্ডের ৪৬ টি মসজিদে অর্থ সহযোগিতা দিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি বাড়েন্ডা লালদিঘী জামে মসজিদের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদে দ্বায়িত্বরত রয়েছেন। এর আংশিক চিত্র নিম্মে তুলে ধরা হল-
দাতা সদস্য- হাতিমারা হাই স্কুল এন্ড কলেজ। সভাপতি- হাতিমারা প্রাথমিক বিদ্যালয়। সভাপতি- এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সভাপতি- লালদিঘী দারুল উলুম দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠাতা পরিচালক- বাড়েন্ডা মডেল একাডেমী। প্রতিষ্ঠাতা পরিচালক- বাড়েন্ডা নিজাম উদ্দিন কলেজ।
দীর্ঘ চল্লিশ বছর যাবত তিনি আওয়ামীলীগের সক্রিয় রাজনীতি করে যাচ্ছেন এবং ১৯৮৮ সালে সৌদ আরবে থাকা অবস্থায়ও তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
তৎকালীন সৌদি আরবের রিয়াদ আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিনের সাথে আওয়ামীলীগের রাজনীতি করেন তিনি। নিম্মে তার রাজনৈতিক জীবনের পদ পদবি তুলে ধরা হলো-
১৯৯৪ সালে কাশিমপুর ইউনিয়ন (সাবেক) যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর দীর্ঘদিন কাশিমপুর ইউনিয়ন (সাবেক) সেচ্ছাসেবকলীগের আহবায়ক এর দ্বায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন এবং কাশিমপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তিনি।
শিক্ষা, সামাজিক ও রাষ্ট্রীয় কাজে প্রশংসনীয় ভূমিকা রাখায় এই কাউন্সিলরকে বিভিন্ন বেসরকারি সংস্থা, রাষ্ট্র ও আন্তর্জাতিকভাবে তাকে একাধিক পদকে ভূষিত করেন। নিম্মে তার একাংশ তুলে ধরা হলো-
২০১৫ অতীশ দীপঙ্কর গোল্ড মেডেল ও শেরে বাংলা স্বর্ণপদক পান। ২০১৭ সালে মহাত্মা গান্ধী শান্তি পদক ও বাংলাদেশের শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে বঙ্গবন্ধু স্মৃতি পদক পান।
২০২২ সালে ভারত বাংলাদেশ অ্যায়ার্ড পান। এছাড়াও ২০১৭ সালের ৩০ নভেম্বর ভারতের কলকাতায় আন্তর্জাতিক সাহিত্য সন্মেলনে ভারতমাতা স্বর্ণপদক পান।
একান্ত সাক্ষাৎকারে কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। আমি দেশরত্ন শেখ হাসিনার রাজনীতি করি এবং জনগণের রাজনীতি করি।
আমাকে জনগনের সেবক হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনে ৩নং ওয়ার্ড কাউন্সিলর এবং এই ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্বে আছি। আমাকে জনগন ভালবেসে দুইবার নির্বাচিত করছেন। আমি আমার সাধ্যমতো এলাকার উন্নয়ন করে যাচ্ছি।
আমি যদি জনগণের আশানুরূপ এলাকার উন্নয়ন করে থাকি তাহলে আশা রাখি আগামীতেও আমাকে ভোট দিয়ে জনগণ পুনরায় নির্বাচিত করবেন। আর খুব শীঘ্রই কাশিমপুর থানা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে আমি সাধারণ সম্পাদক প্রার্থী।
সিনিয়র নেতৃবৃন্দ যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমাকে সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব দিবেন। আর যদি অন্য কাউকে যোগ্য মনে করেন তাকেই দ্বায়িত্ব দিবেন। তবে দল যাকে যোগ্য মনে করবেন এবং যাকে দ্বায়িত্ব দিবেন আমি তাকেই মেনে নিবো।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে তার সাথেই রাজনীতি করে যাবো। তবে যেকোন অবস্থান আওয়ামীলীগের রাজনীতি করে যেতে চাই এবং মৃত্যুর আগ পর্যন্ত জনগণের পাশে থাকতে চাই।