আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

গাজীপুরের  শ্রীপুর রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি

মনিরুল ইসলাম মেরাজ,
গাজীপুর শ্রীপুর  প্রতিনিধিঃ

বাংলাদশের রেল রোডগুলোর মধ্যে অন্যতম ব্যাস্ত হিসেবে ধরা হয়, ঢাকা- ময়মনসিংহ  রেলরোডটি। উক্ত রেলরোডের মধ্যে অবস্থিত শ্রীপুরের একমাত্র রেলস্টেশনে আন্তনগর ও লোকাল ট্রেন মিলিয়ে মাত্র ৮টি ট্রেনের নিয়মিত যাত্রাবিরতির রয়েছে। শ্রীপুর উপজেলাসহ আশেপাশের বেশকয়েকটি উপজেলার মানুষ শ্রীপুর রেলস্টেশন ব্যবহার করে যাতায়াত  করে। তাছাড়াও শ্রীপুর উপজেলাটি শিল্পনগরী হওয়ায় শ্রীপুর স্টেশনের যাত্রী যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয়তা অন্যান্য রেলস্টেশনগুলো থেকে কয়েকগুন বেশি হয়ে থাকে।

স্বাভাবিক সময়ে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের জন্য মাত্র ৮টি ট্রেনের  স্টপেজ থাকায় মানুষের কষ্ট ও ভোগান্তি দুটোই দিন দিন বেড়ে যাচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
তাই শ্রীপুরের সচেতন নাগরিকরা উক্ত স্টেশনে – তিস্তা এক্সপ্রেস(৭০৭/৭০৮),  অগ্নিবীণা এক্সপ্রেস(৭৩৫/৭৩৬), বক্ষ্রপুত্র এক্সপ্রেস(৭৪৩/৭৪৪), হাওড় এক্সপ্রেস(৭৭৭/৭৭৮) ও মোহনগঞ্জ এক্সপ্রেস(৭৮৯/৭৯০) আন্তনগর ট্রেনগুলোর যাত্রাবিরতির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে।
তারা জানান, শিল্পোন্নত শ্রীপুর উপজেলার সকল মানুষের চলাচল ও ২৫০ টির অধিক কল-কারখানার লক্ষ লক্ষ  শ্রমিকের যাতায়াত ব্যাবস্থা এবং অর্থনৈতিক সমৃদ্ধি আরও উন্নত করার জন্য আন্তনগর ট্রেনগুলোর স্টপেজ এখন জরুরি হয়ে দাড়িয়েছে।
আন্দোলনের প্রক্ষিতে অনেকবার ট্রেনের স্টপেজের জন্য আবেদন করা হলেও আশেপাশের স্টপেজের দূরত্বের অজুহাত দেখিয়ে বিষয়টি আমলে নেওয়া হয়নি।
আন্দোলনরতরা জানায়, আশেপাশের দুটি স্টপেজ- গফরগাঁও ও জয়দেবপুর থেকে যথেষ্ট দূরে শ্রীপুর রেলওয়ে অবস্থিত। তাছাড়াও বিভিন্ন জায়গায় ৫-৬ কিলোমিটারের মধ্যে আন্তনগর ট্রেনের স্টপেজ রয়েছে বলে জানান তারা।

শ্রীপুরের সচেতন নাগরিকদের দাবি, সাধারন মানুষের ভোগান্তি ও যাতায়াত সমৃদ্ধ করার জন্য দ্রুতই যেন শ্রীপুর স্টেশনে আন্তনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি বাস্তবায়ন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ