রনজিত কুমার পাল,নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলাধীন ধামরাই উপজেলার ৭ নং গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল-২০২২) বিকেলে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া বাজার মাদ্রাসা মাঠে আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উক্ত ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা -২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতাসহ
গাঙ্গুটিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
এ জন্য নেতাকর্মীদের অবশ্যই বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড এবং নিজ নিজ এলাকার উন্নয়ন জনগণের মাঝে বেশি বেশি প্রচার করতে হবে। এসময় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু,
ধামরাই পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ , মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা,
উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ’সময় উপস্থিত ছিলেন।