আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

গাইবান্ধায় চলাচলের সড়কে ধান, সংস্কার করার দাবী দীর্ঘ দিনের

গাইবান্ধা প্রতিনিধি :

অবহেলিত রাস্তায় অনেক বছর ধরে ভোগান্তির স্বীকার (গাইবান্ধা, পলাশবাড়ি, পবনাপুর ইউনিয়নের পুর্ব-ফরিদপুর ও ময়মন্তপুর) এলাকাবাসি। গ্রামের আবাসন এলাকার প্রায় দশ হাজার স্থায়ী বাসিন্দা।

পূর্ব-ফরিদপুর ও ময়মন্তপুর গ্রামের এই মাঝখানের প্রধান সড়কটির অবস্থা জরাজীর্ণ। এক যুগেরও বেশি সময় ধরে অবহেলিত রাস্তাটিতে বৃষ্টি হলেই দিনের পর দিন জমে থাকে পচা পানি।কাদায় একাকার হয়ে যায় আশপাশ। শুধু তা-ই নয়, প্রচণ্ড রোদের দিনেও দেখা মিলবে কাদাপানির গড়াগড়ি বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ফলে যান চলাচলে সমস্যা হয়। প্রতিদিনই ছোট-বড় বিভিন্ন ধরনের কোনো না কোনো যান দুর্ঘটনার শিকার হয়। অথচ এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। অথচ এই গ্রামের হাজার হাজার কৃষক বাংলাদেশের অর্থনীতিতে অনেক অবদান রেখেই চলছে।

এই রাস্তার জীর্ণদশায় পূর্ব-ফরিদপুর, ময়মন্তপুর আবাসন এলাকার বসবাসকারী অন্তত দশ হাজার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রিকশাচালক মিঠু মিয়া বলেন, ‘রাস্তাটির অবস্থা খুবই খারাপ। এই রাস্তায় রিকশা নিয়ে গেলে ভালোমতো ফিরে আসা কষ্টকর। রাস্তাটি দেখাশোনা করার যেন কেউই নেই। আমরা সহজে এ রাস্তায় যেতে চাই না। ভাড়া একটু বেশি দিলে কষ্ট হলেও যাই। তা-ও পোষায় না।’ গোটা রাস্তায় শত শত খানাখন্দ। কোথাও বড় বড় গর্তে পানি জমে আছে। কর্দমাক্ত পানিতে ডানে-বাঁয়ে কাত হয়ে চলছে রিকশা-গাড়ি। এলাকাবাসী বেহাল রাস্তাটি মেরামতের দাবি করলেও তাতে কর্তৃপক্ষের কোনো কর্ণপাত নেই।

এলাকার সাধারন জনগন বলেন, ‘মানুষজন কষ্ট করে এই রাস্তায় চলাচল করে। রাস্তার উন্নয়নের জন্য গ্রাহকদের কাছ থেকে ঠিকই টাকা আদায় করা হয় কিন্তু রাস্তাটি এভাবে ফেলে রাখা হয়েছে।

অভিভাবকহীন অবস্থায় বছরের পর বছর রাস্তাটি জরাজীর্ণ হয়ে পড়ে থাকায় স্থানীয়রা ঠিকমতো বলতে পারেন না এই রাস্তাটির প্রকৃত মালিকানা কার?

এলাকার লোকজন বলেন, এই রাস্তার একাধিকবার মাপজোক করেছে। সর্বশেষ রোজার ঈদের আগে মাপজোক করা হয়েছে। কিন্তু মাপামাপি পর্যন্তই শেষ, রাস্তার কোনো উন্নয়ন হয় না। অথচ আমরা বেশ কষ্টে আছি। মানুষ অনেক কষ্ট সহ্য করছে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াতে।

রাস্তাটির বিষয়ে স্থায়ী বাসিন্দা মো. সিরাজুল ইসলাম বলেন, ‘রাস্তার মাঝখানে বড় বড় গর্ত থাকায় অনেক সময়ছোট ছোট পিকআপ-মাইক্রোবাসও আটকা পড়ে। প্রতিদিনই কোনো না কোনো গাড়ি বিপত্তিতে পড়ে।তিনি আরো বলেন, ‘রাস্তায় কাদাপানি জমে থাকায় রিকশা ও ছোট ছোট যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পথচারীরা ঠিকমতো রাস্তা পার হতে পারেন না, কেউ কেউ জুতা হাতে নিয়ে হাঁটা শুরু করেন।’

এই এলাকার দুদু মিয়া বলেন, বৃষ্টি হলেই এই সড়কের গর্তে পানি জমে যায়। সহজেই পানি সরে না। এ কারণে দুর্ভোগ। কাদাপানির পরিমাণ এতই বেশি যে শুকনো মৌসুমেও তা সরে না।’ তিনি বলেন, ‘সবাই সমস্যার কথা জানেন। কিন্তু সমাধান কী হবে, তা কেউ বলতে পারে না।

স্থানীয় ওয়ার্ড সদস‍্য নুরুল মিয়া রাস্তাটির সমস্যা সম্পর্কে অবগত। তার পরও কোনো অগ্রগতি নেই।’

ইতিপূর্বের (পলাশবাড়ি- স‍্যাদুল্লাপুর) সাবেক সংসদ ডক্টর ফজলে রাব্বী ও ডা: মো ইউনুস আলী অনেকবার অবহিত করা হলে তারা অনেকবার আশ্বাস দেয় কিন্তু কার্যকর কোন পদক্ষেপ মিলেনি।

কিন্তু উক্ত (পলাশবাড়ি- স‍্যাদুল্লাপুর) আসনের বর্তমান সংসদ সদস‍্য বাংলাদেশ কৃষি লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির নিকট এলাকাবাসীর প্রানের দাবি ও প্রত্যাশা রাস্তাটা যেন দ্রুত পাকাকরন করা হয়।

মাননীয় সংসদ সদস‍্য উম্মে কুলসুম স্মৃতি ও প্রশাসন কতৃপক্ষের নিকট (পূর্ব-ফরিদপুর এবং ময়মন্তপুর) এলাকাবাসী ও জনগণের প্রাণের দাবি রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ