আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

গহীন পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানা, আটক-৪

সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার জেলাধীন রামুর ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব-১৫।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টায় ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা তুলাতলী পাহাড়ে এই অস্ত্র কারখানা পাওয়া যায়।

এই সময় দুইজন অস্ত্র তৈরীর কারিগরসহ মোট ৪ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম।

আটককৃত ব্যাক্তিরা হলেন মাঈন উদ্দিন, জাফর আলম, লাল মিয়া ও সাহাবউদ্দিন। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ ১০ টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি। তবে র‍্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যায় কারখানাটির মালিক ও প্রধান অস্ত্র কারিগর মনিরুল হক।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম সাজ্জাদ হোসেন জানান দীর্ঘদিন ধরে কারখানা গড়ে তুলে অস্ত্র তৈরী করে আসছিলো একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানা থেকে দুইজন এবং বসতবাড়ি থেকে ২ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, মনিরুল হকের পৈতৃক পেশা অস্ত্র তৈরি। পৈতৃক সূত্র ধরেই সে অস্ত্র ব্যবসার সাথে জড়িত। চট্টগ্রাম এবং ঢাকা থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম এনে গহীন পাহাড়ে অস্ত্র তৈরি করত। তারা অস্ত্র তৈরি করতে করতে এক্সপার্ট হয়ে গেছে। কারখানাটির মালিক ও প্রধান অস্ত্র কারিগর মনিরুল হক সবচেয়ে দক্ষ।

নির্বাচনকালীন সময়ে অস্ত্রের চাহিদা বেড়েছে জানিয়ে র‍্যাবের এই অধিনায়ক জানান, রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী আরসা, নবী হোসাইন গ্রুপসহ বিভিন্ন ডাকাত, অপহরণের সাথে জড়িত গ্রুপের কাছে অস্ত্র সরবরাহ করত তারা। নির্বাচনকালীন অস্ত্রের চাহিদা আগের চেয়ে অনেক বেড়েছে।

তিনি জানান, মাঈন উদ্দিন পেশায় একজন পল্লী চিকিৎসক। তিনিই মিডিয়াম্যান হিসেবে কাজ করত। মাঈন উদ্দিন এবং জাফর সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে ডিমান্ড নিয়ে মনিরুল হককে জানাতো। তারপর চাহিদা অনুযায়ী অস্ত্র তৈরি করে সরবরাহ করত। প্রতিটি অস্ত্রের দাম পড়তো ৩০/৫০ হাজার টাকা।

সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

ঈদগর সড়ক অপহরণ এবং ডাকাতির জন্য সবসময় আলোচনায় থাকে। সেখানকার মানুষ আতঙ্কে চলাচল করে সড়কটি দিয়ে। এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা চান এমন অভিযান অব্যাহত থাকুক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ