আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

গরু চুরি মামলায় গ্রেপ্তার সেই ছাত্রলীগ নেত্রীকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক :

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গরু চুরি মামলায় গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগ নেত্রী সেই বাবলিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সাথে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্র লীগের নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সুপারিশ করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের প্যাডে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

যাতে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের স্বাক্ষর রয়েছে।

গ্রেপ্তার বাবলি আক্তার বাবলী সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তর শাখার এক জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তর শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।

একই সাথে তাকে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশ করা হলো।

এর আগে বুধবার ভোরে গরু চুরি মামলার সংশ্লিষ্টতা থাকার কারনে তাকে ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দুপুরে আদালতে পাঠানো হয়।

এব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাবলিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ