আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

গরুচোর সন্দেহ দুই নারীসহ চারজনকে মারধর

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে গরু চোর সন্দেহ নারীসহ চারজনকে পিটিয়ে গুরুতর জখম করেছে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

শনিবার (৫ জানুয়ারি) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় আহত পুরুষ দুই জন কৌশলে পালিয়ে গেছেন বলে দাবি এলাকাবাসীর।

আহত দুই নারী হলেন নাজমা (২৭) ও পারভিন (৩০)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়। এছাড়া পলাতক দুই ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায় নি। তারা কৌশলে পালিয়ে গেছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন ব্যক্তি ওই এলাকার হাবিবুল্লাহ নামের এক কৃষকের গরুর পাশে কয়েকজন ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। এসময় তাদের গরুচোর আখ্যা দিয়ে চিৎকার শুরু করেন এক ব্যক্তি। পরিস্থিতি বেগতিক দেখে অটোরিকসা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কথিত চোরের দল।

পরে এলাকাবাসী একত্রিত হয়ে দুই নারীসহ চারজনকে গণপিটুনি দিয়ে মারাত্মক ভাবে আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পুরুষ দুই ব্যক্তি কৌশলে হাসপাতাল থেকে পালিয় যায়।

বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির বলেন, দত্তপাড়া এলাকায় গরু চোরের উপদ্রব্য বেড়ে গেছে। যাদের এলাকাবাসী একত্রিত হয়ে মারধর করেছে তারা মুলত গরু চোর।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, আহতরা গরু চোর কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও পালিয়ে যাওয়া অন্য দুই জনের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ