আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

গত বছরের মতো এবার ও শীতে গরীবের পাশে থাকবে

মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক:

যুগ যুগ ধরে মানুষের জন্য মানুষ এগিয়ে আসে,মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে, মানুষের সুখ দুঃখের পাশে থেকেছে এমন মানবতার ফেরিওয়ালা পৃথিবীতে বিরাজমান।

তেমনি একজন মানবতার ফেরিওয়ালা আব্দুস সালাম আহম্মেদ আব্বাস যার মানবতায় শতশত মানুষ তাকে ভালোবেসে মনের মনি কোঠায় জায়গায় করে দিয়েছে।

গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সালাম আহম্মেদ আব্বাস একজন ন্যায়নিষ্ঠ , গরীব অসহায় মানুষের হৃদয়ের ঝংকার, শতশত মানুষের আলোর দিশারি,

কোন অসহায় মানুষের দুঃখ, কষ্ট সে কখনো সহ্য করতে পারে না, বিপদে যে ঘড়ে বসে থাকতে পারেনা সে হলো মানবতার ফেরিওয়ালা আব্দুস সালাম আহম্মেদ আব্বাস।

গত বছরের করোনা কালে মানুষ যখন দিশেহারা তখন তিনি এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।

তারই ধারাবাহিকতায় মানুষ গত বছর যখন তীব্র শীতে দিশেহারা মানুষ , তখন নিজস্ব অর্থায়নে নিজের কাঁধে করে নিয়ে গরিব অসহায় মানুষের কাছে শীতের কম্বল পৌঁছে দিয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন।

এ বছরও শীতে তিনি মানুষের মাঝে কম্বল বিতরণ করবে বলে জানান। এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, মানবতা কাকে বলে একমাত্র আমরা আব্দুস সালাম আহম্মেদ আব্বাসের কাছ থেকেই পেয়েছি, তার কাছে কোন কিছু আবদার করলে সে কখনোই খালি হাতে ফিরিয়ে দেয় না।

তার কাছে সামর্থ্য আছে কিনা তাও তিনি ভাবেন না, ভাবেন শুধু আবদার করেছে আমাকে সেটা রাখতে হবেই।সাধারণ মানুষ আরও বলেন এমন ব্যক্তি আমরা আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর হিসেবে দেখতে চাই এবং রাখতে চাই।

এ ব্যাপারে আব্দুস সালাম আহম্মেদ আব্বাস কে সাধারণ মানুষ আপনাকে মানবতার ফেরিওয়ালা কেন বলেন জিজ্ঞেস করলে তিনি বলেন, আসলে আমি আমার বাবার আদর্শে মানুষ আমার বাবাও গরীব অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করেছেন ,

আর আমি তো তারই ছেলে তাই মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারিনা। আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন , সাধারন মানুষ আমাকে ভালোবেসে তাহলে আমি তাদের পাশে থেকে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন আমার সিনিয়র নেতৃবৃন্দ যদি আমাকে যোগ্য মনে করে তাহলে তাদের দিকনির্দেশনায় দলের কাজ করে যাবো এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কে মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যু, এবং সকল অপরাধমূলক কাজ বন্ধ করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ