মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নে অতিবৃষ্টির কারণে একাধিক পাকা রাস্তা ও ইটসোলিং রাস্তা ভেঙ্গে খানাখন্দকে ভরপুর থাকায় চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসীসহ ছোট ছোট পরিবহন চালক।
রবিবার ৪ জুলাই ভবেরচর ইউনিয়নের, ভবেরচর কলেজ রোড, ভবেরচর হয়ে চরপাথালিয়া, ভবেরচর ঢালী বাড়ি রোড এবং ভিটিকান্দি স্ট্যান্ড হয়ে আশ্রয়ন প্রকল্প মাঠসহ একাধিক পাকা রাস্তা, ইট সোলিং রাস্তা ঘুরে দেখা যায়- অতিবৃষ্টির কারণে পাকা রাস্তা ভেঙ্গে বিভিন্ন স্থানে খানাখন্দকে ভরপুর ইটসোলিং রাস্তা ভেঙ্গে মাটি ধসে গিয়ে রিক্সা ,মিশুক সিএনজি ছোট পরিবহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ভেঙ্গে যাওয়া রাস্তায়। ভবেরচর টু চরপাথালিয়া রাস্তায় ভাঙ্গা সংলগ্ন রাসেল বেপারী , রফিক সরকার কামালসহ একাধিক লোক জানান অতিবৃষ্টির কারণে এই পাকা রাস্তার বিভিন্ন জায়গায় দ্রুত সময়ে ভেঙ্গে গিয়ে খানাখন্দকে পরিণত হয়েছে। যানবাহনসহ মানুষ চলাচলের দুর্ভোগে পড়েছি আমরা । ভবেরচর ঢালীবাড়ী ইটসোলিং রাস্তা ভেঙ্গে যাওয়ার পাশের বাড়িওয়ালা জসিম সরকার, মতিনউদ্দিন , ও তোফাজ্জল সালাম জানান ঘনঘন বৃষ্টিতে ইট সোলিং রাস্তা ভেঙ্গে গিয়ে রিকশা চলাচল সহ দূর্ভোগে পড়েছে এলাকার জনগণ। অপরদিকে ভিটিকান্দি স্ট্যান্ড হয়ে আশ্রয়ন প্রকল্প মাঠ পাকা রাস্তায় একাধিক জায়গা ভেঙ্গে খানাখন্দকে পরিণত হয়েছে। এলাকার স্থানীয় রোকন মেম্বার, কাসেম, জলিল,কাউসার,খোকন জানান শত শত নারী-পুরুষের চলাচলকারি রাস্তা ভেঙ্গে যাওয়া সীমাহীন দুর্ভোগের শিকার এলাকাবাসী । এলাকা বাসি জানান ভবের চর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহিদ মোহাম্মদ লিটন অনেক বার জানানোর পরও কোন কাজ করছেন না। অতিবৃষ্টির কারণে এলাকার একাধিক পাকা রাস্তা ইট সোলিং রাস্তা ভেঙ্গে খানাখন্দকে পরিণত হয়েছে ।একাধিক জায়গায় চলাচলে দুর্ভোগের শিকার আমরা। এলাকা বাসি বলেন ভেঙ্গে যাওয়া রাস্তার ছবিসহ ইউএনও মহোদয় এবং উপজেলা প্রকৌশলী মহোদয়কে বিষয়টি অবগত করানো হয়েছে। বাজেট অনুমোদন সাপেক্ষে মেরামতের উদ্যোগ নেয়া হবে।উপজেলা এলজিইডি প্রকৌশলী ইশতিয়াক আহমেদ জানান অতিবৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে যে সমস্ত রাস্তাঘাট ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরোজমিনে পরিদর্শন শেষে বাজেট অনুমোদন সাপেক্ষে সংস্কার ও মেরামতের ব্যবস্থা নেয়া হবে।
এলাকা বাসির দাবি যত তারাতরি সম্ভব রাস্তা িটর মেরামত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন ।