আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

খাবার হোটেলকে ১ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে খাবার হোটেলের ফ্রিজে কাঁচা মাছ মাংসের সাথে রান্না করা বাসি খাবার রাখার অপরাধে আল-মদিনা হোটেলকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাইর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় মোঃ হযরত আলীর মালিকানাধীন আল-মদিনা হোটেলের ফ্রিজে কাঁচা মাছ মাংসের সাথে রান্না করা বাসি খাবার রাখার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এদিন বাজারের অন্যান্য খাবার হোটেল ও বিভিন্ন দোকানকে সতর্ক করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ