সাজন বড়ুয়া সাজু :
রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করেছে একাধিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ।যেখানে চলে প্রতিনিয়ত ভারি অস্ত্রের মহড়া,তাই মাদক,অপহরণ ও খুনের ঘটনা যেন নিত্যদিনের এক কর্মযজ্ঞে রুপ নিয়েছে ক্যাম্পগুলোতে।
এমন ভারি অস্ত্রগুলো আসে কোত্থেকে ,কাদের মাধ্যমে এসব চলে সে সন্ধানে নেমে গত পরশো ক্যাম্পে অস্ত্রের যোগানদাতার মূলহুতা মোক্তার আহমেদসহ তার দুই সহযোগী আব্দুর রহিম ও এনামুল হককে আটক করেছিল র্যাব।

এরপর আটককৃত ব্যাক্তিদেট দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজারে বিভিন্ন অপকর্ম করার পরিকল্পনা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের সদস্যরা অপরাধীদের চিহ্নিত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
তারই ধারাবাহিকতায় গতকাল বিকেল ৫টায় র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় এক ব্যাক্তি অস্ত্র,গোলাবারুদসহ মহেশখালী হতে রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসী গ্রুপের নিকট অস্ত্র সরবরাহ করার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। তল্লাশির একপর্যায়ে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে এক যুবক একটি প্লাস্টিকের ব্যাগসহ দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাবের সদস্যরা তাকে আটক করে।আটককৃত যুবকের নাম আরিফ হোসেন ওরফে নাইগ্যা।
তিনি একজন রোহিঙ্গা যুবক।
এসময় তল্লাসী করে তার কাছ থেকে ৩ টি ওয়ান শুটার গান,১ টি থ্রী কোয়াটার গান,৫ রাউন্ড তাজা কার্তুজ,১ টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
শনিবার দুপুর ১২ টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর অধিনায়ক লে:কর্ণেল সাইফুল ইসলাম সুমন
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয় প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে রোহিঙ্গা যুবক জানান তিনি দীর্ঘদিন যাবৎ মহেশখালীসহ বিভিন্ন এলাকা হতে অবৈধ অস্ত্র ক্রয় করে গোপনে আরসা গ্রুপের সন্ত্রাসীসহ বিভিন্ন দুষ্কৃতকারীদের অস্ত্রের যোগান দিয়ে আসছে।
উদ্ধারকৃত অস্ত্র,গোলাবারুদসহ আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে,এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের চিহ্নিত করণ ও গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে।