আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কোটি  টাকার হেরোইনসহ মা-ছেলে গ্রেপ্তার

সাভার প্রতিনিধি :

আশুলিয়ায় হেরোইনসহ মা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪-এর একটি দল। বুধবার (২৭ জুলাই) দুপুরে তাদের আশুলিয়া থানা থেকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের প্রেপ্তার করে র‌্যাব। পরে রাতে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ সময় এক কোটি সাত লাখ টাকা মূল্যের ১.০৭ কেজি হেরোইন, একটি মোবাইল ও নগদ ৯০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী জেলার চন্দ্রিমা থানার মুশরইল আদিবাসী খ্রিস্টানপাড়ার নির্মলা বিশ্বাস (৩৫) ও সীমান্ত বিশ্বাস (১৮)। তারা আশুলিয়ার পলাশবাড়ীতে বসবাস করে আসছিলেন।

র‌্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীসহ আশপাশের এলাকাগুলোতে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই আসওয়াদুর রহমান বলেন, তারা চিহ্নিত মাদককারবারি। তাদের তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ