আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কুয়াকাটা সমুদ্র সৈকতে উদ্বোধন হলো বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট

জাহিদুল ইসলাম জাহিদ,কুয়াকাটা প্রতিনিধি :

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে, কুয়াকাটায় শুরু হয়েছে, কুয়াকাটা পৌর বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২১। উক্ত খেলায় কুয়াকাটা পৌরসভা ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ড এই টুর্নামেন্ট অংশগ্রহণ করেন।

শনিবার বিকাল ৩ টায়, কুয়াকাটার পূর্ব পাশে সমুদ্র সৈকতে খেলা উদ্বোধন করেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার।
এছাড়া শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন,মহিপুর থানার ওসি এমএ খায়ের কাওসার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র, মো: মনির শরীফ। ৭নং ওয়ার্ড কাউন্সিলর, শহীদ দেওয়ান। ৬নং ওয়ার্ড কাউন্সিলর, মুজিবুর রহমান সহ প্রমুখ।

শুভ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন, ৬নং ওয়ার্ড বনাম ৮নং ওয়ার্ড।

টুর্নামেন্ট উদ্বোধন কালে বক্তব্য, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র,মোঃ মনির শরীফ বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রেমিক কুয়াকাটা বাসী। দেশের নানা প্রযুক্তি ব্যবহারে মোবাইল গেমস এর খপ্পরে পড়ে মাঠে খেলা গুলো আমরা হারিয়ে ফেলেছি, তাই কুয়াকাটার তরুণ প্রজন্ম ক্রিয়া প্রেমিকদের মাঠের খেলা গুলোর প্রতি আকর্ষণ বাড়াতে আমাদের পৌরসভা থেকে উদ্যোগ নিয়েছে মেয়র মহোদয়।

মহিপুর থানার ওসি এমএ খায়ের কাওসার বলেন, মাদক মুক্ত মহিপুর গড়তে চাই,
সমাজের প্রতিটি ভালো মানুষের
সহযোগিতা কামনা করছি। মাদক থেকে দূরে থাকার মূল হাতিয়ার হল মাঠ পর্যায়ে খেলাধুলা, আমি আশা করছি এই টুর্নামেন্টটি পর্যটকদের কাছে যেমন সৌন্দর্য ছড়াবে, তেমনি স্থানীয়দের কাছে আনন্দেরই স্থান হয়েছে এই টুর্নামেন্টটি।

কুয়াকাটা পৌর মেয়র মো: আনোয়ার হাওলাদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের বুকে ধারণ করে, বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমরা কাজ করছি। পৌর কর্মকর্তারা অতি ব্যস্ত থাকার মাঝেও বিজয় মাসে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি,

কারণ আমরা দিন দিন মাঠের খেলা গুলো থেকে সরে গিয়ে প্রযুক্তি গেম এর উপরে আসক্ত হচ্ছি, তাই ব্যস্ত থাকার মাঝেও আনন্দ বিনোদনের জন্য এবং কুয়াকাটার ক্রিয়া প্রেমিকদের আনন্দ দেয়ার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আমি কথা দিচ্ছি, প্রতিবছর ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এই কুয়াকাটায়। আর এই টুর্নামেন্টের নাম থাকবে কুয়াকাটা পৌর বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট।

উদ্বোধনী ম্যাচে, ৮নং ওয়ার্ড ২-১ গোলে পরাজিত করে ৬নং ওয়ার্ডকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ