আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কুয়াকাটায় দেয়া হলো বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি:

আজকের দিনটি বাংলাদেশের মানুষের জীবনের বড় সম্মানের দিন কারণ আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

এই দিবসটিকে সম্মানের সাথে স্মরণ রাখতে প্রতিবছরের ন্যায় এবারও কুয়াকাটা লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় স্কুল হলরুমে। বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন জাতীর শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধারা।

একাত্তরের মুক্তিযোদ্ধা
“স্বাধীনতা ছাড়া একটি জীবন মানে আত্মা ছাড়া শরীর ”
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লতাচাপলী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার (কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার) বীর মুক্তিযোদ্ধা আঃ ছত্তার ফরাজী এবং বীরমুক্তিযোদ্ধা আবদুস ছালাম কাজী।

এ সময় উপস্থিত কৃত বীর মুক্তিযোদ্ধারা বলেন, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার, আল বদর,আল শামস বাহিনী বাংলাদেশর অসংখ্য শিক্ষাবিদ,গবেষক,চিকিৎসক,প্রকৌশলী,সাংবাদিক,কবি ও সাহিত্যিকদের চোখ বেধেঁ বাড়ি থেকে ধরে নিয়ে তাদের নির্যাতনের পর হত্যা করে। চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে থাকায় স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত ভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয়।১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী বুদ্ধিজীবিদের হত্যা করে। পরিকল্পিত ভাবে ১৪ ডিসেম্বর সবচেয়ে বেশিসংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এই দিনকে শহিদ বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে প্রথম শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়।

জতীর শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা আঃ ছত্তার ফরাজী এবং বীরমুক্তিযোদ্ধা আবদুস ছালাম কাজীর হাতে সম্মাননা স্মারক তুলেদেন লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ নজরুল ইসলাম এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহাবুব আলম। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র /ছাত্রীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কে এম মনির, প্রধান শিক্ষক পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ