আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কুড়িয়ে পাওয়া ৪২ হাজার টাকা ফেরত দিলেন সাংবাদিক

সাভার  প্রতিনিধি :

সাভারের সড়কে পড়ে থাকা ৪২ হাজার টাকার মালিক রিকসা চালক আরজু মিয়ার হাতে তুলে দিয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির ঢাকা জেলা প্রতিনিধি (সাভার) আশরাফ সিজেল। এতে করে প্রশংসায় ভাসছেন ওই সাংবাদিক।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেল তিনটার দিকে রিকশাচালক আরজু মিয়া হাতে তুলে দেন তিনি। এর আগে দুপুর দুটার দিকে সাভারের সাভার রেডিও কলোনী ভাটপাড়া জামসিং মোড় এলাকায় ওই ৪২ হাজার টাকা কুড়িয়ে পান তিনি।

৭১ টিভির সাংবাদিক আশরাফ সিজেল বলেন, এই টাকা সাভার রেডিও কলোনী ভাটপাড়া জামসিং মোড় এলাকায় আজ দুপুরে কুড়িয়ে পেয়েছিলাম।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ বিষয়ে টাকার ছবিসহ পোষ্ট করলে রিকসা চালক জানতে পারেন। তিনি উপযুক্ত প্রমান দিলে আরজু মিয়া ও তাঁর স্ত্রীর হাতে টাকাটা তুলে দেই। সঠিক মালিকের হাতে টাকাটা তুলে দিয়ে প্রশান্তি পেলাম।

রিকশা চালক আরজু বলেন, নতুন অটো কিনতে অনেক কষ্ট করে ৪২ হাজার টাকা জোগাড় করেছিলাম। কিন্তু ওই টাকাটা অসাবধানতাবশত হারিয়ে ফেলি। আমার দুই চোখে অন্ধকার নেমে আসে।

চোখ দিয়ে পানি ঝরছিল। মুখ দিয়ে কিছু বলতে পারছিলাম না। আমি কখনও ভাবিনি এই টাকাটা আমি ফেরত পাবো। পরে শুনি ফেইসবুকে টাকা পেয়ে আশরাফ ভাই পোস্ট করেছেন। পরে তিনি প্রমান নিয়ে আমার টাকা আমার হাতে তুলে দিয়েছেন।

আমি আশরাফ ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ যেন তার নেক হায়াত বাড়িয়ে দেন। তার মত ভাল মানুষ আছে বলেই দুনিয়া আজও আছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন সাংবাদিক আশরাফ সিজেল। ফেইসবুকে তার জন্য অনেকই দোয়া করছেন, জানাচ্ছেন শুভ কামনা। প্রতি মিনিটেই কমেন্টবক্স কমেন্ট করে প্রসংসা করছেন মানুষ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ