জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধি:
পর্যটকদের সেবার মান বাড়াতে কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম)র” ২০২২-২৪ নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২ফেব্রুয়ারি২০২২ইং (বুধবার) প্রথম কাতারের আবাসিক হোটেল, খান প্যালেস অডিটোরিয়ামে ৬ টা ৩০মিনিটে কুটুমের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, জাকারিয়া জাহিদ।
এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র মো: আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত,কুয়াকাটা পর্যটন হলিডে হোম এর ম্যানেজার মোঃ শাকের হোসেন।
টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ওসি, হাসনাইন পারভেজ। কুয়াকাটা হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি মোঃ শাহ আলম হাওলাদার,
কুয়াকাটা টোয়াক প্রেসিডেন্ট, রুমান ইমতিয়াজ তুষার, কুটুমের সাধারণ সম্পাদক হোসাইন আমির, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনির হোসেন, ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি, কেএম বাচ্চু।
কুয়াকাটা ফটোগ্রাফার সমিতির সভাপতি আল আমিন কাজী। বন্ধন ব্লাড ডোনার্স ক্লাব কুয়াকাটা,সাধারণ সম্পাদক শাহাদাৎ সাকিল। কুয়াকাটা মাল্টিমিডিয়া পরিচালক মোঃ শুভ, কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মনির মোল্লা সহ প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য, কুটুমে সভাপতি নাসির উদ্দিন বিপ্লব বলেন, মহামারী করোনাভাইরাস আমাদের পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু আবার সেই করোনার নতুন ওমিক্রণের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও লোকসানে পড়তে হচ্ছে আমাদের।
তারপরও পর্যটকদের নিরাপত্তা ও কুয়াকাটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নবগঠিত কমিটি নিয়ে কাজ করবে কুটুম। তিনি আরো বলেন যে কমিটি তৈরি করেছি এ কমিটির হাত ধরেই এগিয়ে যাবে, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম)।
উপস্থিত কৃত মেহমানরা বলেন, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কুটুম সংগঠনটি বিনা স্বার্থে পর্যটকদের জন্য কাজ করে যাচ্ছে, কুয়াকাটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে বড় ভূমিকা পালন করছে এই সংগঠনটি।
এবং সংগঠনের নবগঠিত কমিটিদের শুভেচ্ছা অভিনন্দন জানায়।
এছাড়াও কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির মোল্লা নবগঠিত কমিটিদের শুভকামনা জানায় ৷
সভার প্রধান অতিথি কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, কুয়াকাটা পৌরসভা সব সময় এইসব সংগঠনের সাথে রয়েছে, যারা কুয়াকাটাকে নিয়ে ভাবে তাদের ভাবনা কে আমি স্যালুট জানাই।
কুয়াকাটার প্রত্যেককে দল-মত নির্বিশেষে কুয়াকাটা উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে আসা উচিত আমি মনে করি। কারণ একজনার ক্ষমতা দিয়ে কখনো কুয়াকাটা উন্নয়ন করা সম্ভব না, তাই সবাই এগিয়ে আসলে আধুনিক কুয়াকাটা হবে।
তিনি আরো বলেন কুটুম সংগঠনটি যেভাবে পর্যটকদের সহ কুয়াকাটার উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে এই কাজের কখনো তুলনা হয়না। শেষে তাদের নবগঠিত কমিটিদের কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।
শেষে নাসির উদ্দিন বিপ্লব নবগঠিত কমিটির পরিচিতি সভার আলোচনা সভা সমাপ্ত করেন, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন কুটুমের সাংস্কৃতিক সম্পাদক নেছার উদ্দিন আশিক।