আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কুয়াকাটায় মাদ্রাসার ছাত্রীকে উত্যক্ত করায়, আটক ২

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটায় মাদ্রাসার ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবককে আটক করে, পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোববার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন দুই যুবক।

এসময় ওই ছাত্রী স্থানীয়দের কাছে সহযোগিতা চাইলে স্থানয়ীয়রা তাদের আটক করে মাদ্রাসার সুপারের কাছে নিয়ে আসে,কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসার ছাত্রী।
ঘটনা স্থানে ছাত্রীর দুই বান্ধবী ছিল।

স্থানীয় বাসিন্দা খলিল বলেন, ওই দুই যুবক মেয়েটিকে উত্ত্যক্ত করছিল। এসময় মেয়েটি বান্ধবী আমাকে দেখে ডাক দিলে আমরা ওই দুই যুবককে আটক করে মাদ্রাসায় সুপারের কাছে নিয়ে আসি।

এছাড়াও শাহ আলম আকন বলেন, দীর্ঘদিন ধরে দেখছি মাদ্রাসার সামনে ছেলে দুইজন ঘুরঘুর করছিল, আমি জিজ্ঞাসা করছি তখন তিনি বলেন এমনি এখানে আসছি। তখন আমাদের সন্দেহ ছিল।

কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ মো. ফারুক বলেন, এরা দীর্ঘদিন ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। আজ এলাকাবাসী তাদের ধরে আমার কাছে নিয়ে আসলে আমি পুলিশে খবর দেই।

পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ