জহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা- প্রতিনিধি:
চলতি পথে বড় দুর্ঘটনা হতে পারে পটুয়াখালী কুয়াকাটার বেরিবাধের ব্যস্ততম সড়কের মাঝখানে পল্লীবিদ্যুতের খুটি থাকায় দূর্ঘটনার আশংকা করছেন পর্যটক ও এলাকাবাসী। জনস্বার্থে দ্রুত অপসারণের দাবী তাদের।
কুয়াকাটা জিড়ো পয়েন্ট থেকে লেম্বুর বন পর্যন্ত এই সড়কটি পর্যটকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া লতাচাপলি ইউনিয়নের বাসিন্দারাও আসাযাওয়া করেন।
এ সড়কে প্রতিদিন অসংখ্য অটো, ভ্যান, মটরসাইকেল, পিকাপ চলাচল করে। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পশ্চিমে কিছু দূরে ইসলামপুর দাখিল মাদ্রাসা সামনে বেরিবাধ সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের ৮ টি খুটি থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়কটি।
স্থানীয় অটোচালক আলম বলেন, কুয়াকাটার অন্যতম দর্শনীয় স্থান লেম্বুর বন। এই সড়কের মাঝখানে বিদ্যুতের খুটি থাকায় পর্যটকদের নিয়া প্রতিনিয়ত ঝুঁকির সাথে সেখানে আসা যাওয়া করতে হয়।
মটোরসাইকেল চালক আমিন বলেন, পর্যটক নিয়া এই সড়কে আতংক নিয়ে চলাচল করতে হয়। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। সাথে যেতে হয়। সড়কের মাঝখানে বিদ্যুতের খুটি দেখে পর্যটকরা ক্ষোভ নিয়ে বলেন,
পর্যটন এলাকায় এমন একটি ব্যস্ত সড়কের মাঝখানে এতোগুলো বিদ্যুতের খুটি থাকাটা খুবই ঝুঁকি। সংশ্লিষ্টদের উচিত বড় ধরনের দূর্ঘটনা হবার আগেই দ্রুত খুটিগুলো অপসারণ করা। খুলনা থেকে ঘুরতে আসা পর্যটক তুর্যা বলেন, আমাদের দেশে কোন ঘটনা ঘটার আগে সে বিষয়ে কর্ণপাত করেননা।
কুয়াকাটা পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনির শরীফ বলেন, আসলে সড়কের মাঝে বিদ্যুতের খুটি, এতে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। আমার নির্বাচনী এলাকায় ব্যস্ত সড়কের মাঝে এমন বিদ্যুতের খুঁটিতে আমার কাছে খোব প্রকাশ করেছে এলাকাবাসী সহ পর্যটন ব্যবসায়ীরা। তবে অতি দ্রুত পল্লী বিদ্যুতের সাথে অফিসে আলোচনা করে সমাধানে আসবে।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেন, বেরিবাধের সড়কটি কুয়াকাটার একটি ব্যস্ততম সড়ক। দ্রুত খুটিগুলো অপসারণ না করা হলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার জানান, খুটি সরানোর জন্য পল্লীবিদ্যুতকে লিখিতভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে পল্লীবিদ্যুত কুয়াকাটা জোনের এজিএম আরিফুল হক শামীম জানান, সড়কের মাঝখানে খুটির বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হয়েছে।
২ ডিসেম্বর ২০২১ পানি উন্নয়ন বোর্ডকে খুটি সরানোর জন্য একটি বাজেট দেয়া হয়েছিল। তাদের অনুমতি পেলেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।