জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি:
১৫ নভেম্বর কুয়াকাটার উপকূলবাসীর জন্য শোকের দিন। আজ থেকে ১৪ বছর পূর্বে সুপার সাইক্লোন সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় সাগরকন্যা কুয়াকাটা উপকূলের সকল জনপথ।

বিধ্বস্ত হয়ে যায় প্রায় শতাধিক বসতবাড়ি। বিলীন হয়ে যায় সহস্রাধিক পরিবারের গৃহপালিত পশু, হাঁস-মুরগি এবং কুয়াকাটার প্রাকৃতিক বনজ সম্পদ ধ্বংস হয়ে যায়। এবং উপকূলীয় অঞ্চলে প্রায় ১০ হাজারের মতো মানুষ মৃত্যুবরণ করেন।
ঘূর্ণিঝড় সিডরের তান্ডবে নিহতদের স্মরণে কুয়াকাটায় সুপার সাইক্লোন সিডরে নিহতদের স্মরণে আলোচনা সভা দোয়া মোনাজাত, মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সিডর দিবস পালিত হয়েছে। আজ ১৫/১১/২০২১ইং (সোমবার) সমুদ্র সৈকতে আগত পর্যটকসহ স্থানীয়দের অংশগ্রহনে এ কর্মসূচি পালন করা হয়।

রাত ৭.৩০ মিনিটে আলোচনা সভা দোয়া মোনাজাত, কর্মসূচির আয়োজন করেন, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম), এবং বিকেল ৫ টায় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন কুয়াকাটা (টোয়াক) এর উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন।
এ সময় ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম) আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর মেয়র মো: আনোয়ার হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়াকাটা ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর প্যানেল মেয়র,মোঃ মনির শরীফ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: শহীদ দেওয়ান. ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান,টোয়াক এর সভাপতি, রুমান ইমতিয়াজ তুষার,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাসির উদ্দিন বিপ্লব, সভাপতি কুটুম, এছাড়া উপস্থিত ছিল প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাংবাদিক হোসাইন আমির, দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)’র উদ্যোগে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়। এর আগে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত হয়।
টোয়াক সভাপতি, রুমান ইমতিয়াজ তুষার,বলেন, যখন মায়ের মুখে শুনতাম ভয়াবহ ঘূর্ণিঝড়ের কথা, তখন বলতাম এটা মনে হয় কাল্পনিক, যখন বাস্তবে দেখলাম যে শতাধিক মানুষ চোখের সামনে মারা গেছে তখন নিজেকে আর ধরে রাখতে পারেনি, আজ সেই দিনটি যেদিন থেকে আমরা নিজ চোখে দেখেছি তবে কান্না আহাজারি, আমাদের এখন থেকে সতর্ক থাকতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে।
কুটুম এর সভাপতি, নাসির উদ্দিন বিপ্লব বলেন , এই সিডর আমার চোখের সামনে অনেকের প্রাণ কেড়ে নিয়েছে, আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে রয়েছি, তবে ভবিষ্যতে যে এর চেয়ে ভয়াবহ সিডর হবে না তার কোন বিশ্বাস নেই, তাই আমাদের আগেভাগেই সতর্ক থাকতে হবে, সরকারি নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব, এবং দেশ এবং নিজেকে বাঁচাতে গাছ লাগানো অতি প্রয়োজন এবং সবাইকে গাছ লাগানোর পরামর্শ দেয় ।
প্রধান অতিথি কুয়াকাটা পৌর মেয়র মো: আনোয়ার হাওলাদার জানান, কুয়াকাটার মানুষ কিছুটা হলেও রেহাই পেয়েছে ঘূর্ণিঝড় সিডর থেকে, তবে কুয়াকাটার কিছু অংশ গুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। উপকূলীয় এলাকাগুলোতে শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। আজ তাদেরকে স্মরণ করে আয়োজন করা হয়েছে তাই তাদের কুটুম ও টোয়াকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, কুয়াকাটা রক্ষা পাওয়ার মূল কারণ গাছপালা এবং ভেরি বাদ আমরা চেষ্টা করছি অতি দ্রুত কুয়াকাটা সে ভেরিবাদ উঁচু করা জন্য, এবং উপস্থিত কৃত এবং সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন।