আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কুখ্যাত মাদক ব্যবসায়ী ১০ কেজি গাঁজাসহ আটক

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুরে কুখ্যাত মাদককারবারী আবুল কালাম (৫৫) ওরফে কালা মিয়া ১০ কেজি গাঁজাসহ আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

কাশিমপুরে হাত বাড়ালেই পাওয়া যেত মাদক, কাশিমপুর মেট্রো থানা হওয়ার পর থেকেই কাশিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বেশ কিছু মাদকের বড় চালান আটক করেছে কাশিমপুর থানা পুলিশ তারই ধারাবাহিকতায় আজও

কাশিমপুর থানার এসআই দিপঙ্কর রায় সংগীয় এসআই সিরাজুল, এএসআই ওয়ালিদ সহ ৫ নং ওয়ার্ড সুরাবাড়ি থেকে শুক্রবার বিকেল ৪ টার সময় কুখ্যাত মাদক কারবারি আবুল কালাম @ কালা মিয়া (৫৫) পিতা-মৃত আবুল হাশেম কে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছেন ।

আসামীর কথামত উদ্ধারকৃত গাজার অবৈধ বাজারমূল্য অনুমান ৩ লক্ষ টাকা। কালামিয়া একজন কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী তাহার বিরুদ্ধে আরও ৬ টি মামলা রয়েছে বলে জানিয়েছেন কাশিমপুর থানা পুলিশ, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা বলেন আমরা মাদকের বিরুদ্ধে অভিযান করে থাকি, কারন মাদকমুক্ত সমাজ গড়তে আমরাও বদ্ধপরিকর এবং তিনি আরও বলেন কাশিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক দিপংকর রায় কাশিমপুরে সর্বোচ্চ মাদকের চালান আটক করেছেন।

ভবিষ্যতেও কাশিমপুর কে মাদকমুক্ত করতে আরও বেশি ভুমিকা রাখবে আশা করি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ