পাথরঘাটা বরগুনা প্রতিনিধি: তাওহীদুল ইসলাম :
বরগুনার পাথরঘাটা পর্যটন কেন্দ্র হরিণঘাটা বনে কুকুড়ের কামড়ে মৃত্যূ হয় হরিণের। রোববার (১১ জুন) দুপুর ১টার দিকে বনবিভাগের হরিণখাটা বিটের কর্মীরা পুকুর থেকে মৃত্যূ অবস্থায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ।
প্রত্যদর্শী মো. ইব্রাহিম ও ইউসুফ চৌকিদার বলেন, কুকুড়ের কামড় খেয়ে হরিণের দৌড় দেখে কাছে যাই আমরা। মুহুর্তের মধ্যে হরিণটি পুকুরে কচুরিপনার মধ্যে পড়ে যায়।
বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বলেন, হরিণঘাটা বনে হিংস্র কুকুড়ের কামড় খেয়ে দৌড়ে পাশেই একটি পুকুরে পড়ে হরিণটি।
কিন্তু শেষ রা হয়নি; পুকুর থেকে হরিণটি মৃত্যূ অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা বনবিভাগে আনা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী হরিণের চামড়, শিং ও পা সংরণ করে মাংস মাটিতে পুতে ফেলার প্রক্রিয়া চলছে।