আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কিসের কারণে বারবার ভেসে আসছে কুয়াকাটায় মৃত্যু কচ্ছপ

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি:

পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে বিরল প্রজাতির একটি মৃত কচ্ছপ। কিবা কিসের কারণে বারবার ভেসে আসছে মৃত্যু কচ্ছপ প্রশ্ন পরিবেশ বিদের।

৫ এপ্রিল (মঙ্গলবার ) সকাল দশটায় পর্যটন পার্ক সংলগ্ন সৈকতে কচ্ছপটি দেখতে পায় ওই এলাকর স্থানীয়রা। পরে ব্লু-গার্ড ও ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয় তারা।

স্থানীয়রা জানায়, কচ্ছপটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে। জেলেদের জালের আঘাতে এক সপ্তাহ আগে এটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে কচ্ছটি মাটি চাপা দেয়ার ব্যবস্থা করছেন ব্লু-গার্ডের সদস্যরা। তবে এভাবে একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসায় উদ্বিগ্ন পরিবেশবিদরা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, আজকে যে কচ্ছপটি এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (Lepidochelys olivacea) এটা একটি পুরুষ কচ্ছপ।

গত ১দিন আগেও একটি মা কচ্ছপ মৃত আসলো গত ১মাসে এটার মৃতটা উদ্বেগজনক।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষ তারিকুল ইসলাম, জেলেদের অসচেতনতা এবং সমুদ্রের পরিবেশ নষ্টের ফলেই এসব কচ্ছপের মৃত্যু হচ্ছে।
এর আগে সৈকতে এবছর মোট ৮ টি মৃত কচ্ছপ ভেসে আসে।ধ

পরিবেশ বিদরা ধারণা করছেন, জেলেরা যদি সতর্ক থাকে তাহলে রক্ষা হতে পারে সমুদ্রের প্রাণীগুলো সাথে সাথে সতর্কভাবে মৎস্য শিকার করার আহ্বান জানায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ