আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুর থেকে নিখোঁজ শিশু উদ্ধার, আটক ৩

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি:

গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন গত ১৮ এপ্রিল শিশু আরিয়ান(২) নিখোঁজ হন।পরে আরিয়ানের পরিবার কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ করলে অপহরনতারীদের বিরুদ্ধে কাশিমপুর থানার মামলা দায়ের হয়।

কাশিমপুর থানা পুলিশের একাধিক টিম কাজ শুরু করেন আরিয়ানকে খুঁজে পেতে। অবশেষে ২৩ এপ্রিল রাতে আরিয়ানকে তথ্য প্রযুক্তির মাধ্যমে কোনাবাড়ীর হরিনার চালা থেকে রীনা বেগম এর হেফাজত হইতে উদ্ধার করে কাশিমপুর থানা পুলিশ।

পরবর্তীতে তার রীনার দেওয়া তথ্যমতে পুলিশ অভিযান পরিচালনা করে শিশু চোর চক্রের মূল অপহরণকারী শিমু বেগম পিতা- সওদাগর মিয়া, শেরপুর ও অপর সহযোগী মুকিম বিল্লা কে আটক করে। জানা যায় রীনা বেগম ও মুকিমের পরিকল্পনা অনুযায়ী শিমু শিশু আরিয়ানকে চুরি করে ৫০ হাজার টাকায় এই আরিয়ানাকে বিক্রি করেছিলেন বলে জানিয়েছেন থানা পুলিশ।

রবিবার সকালে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।। শিমু বেগম বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং তার হেফাজত হইতে শিশু বিক্রির নগদ ১৫,৫০০ টাকা জব্দ করেছে। শিশু আরিয়ানাকে খুঁজে পেয়ে তার পরিবার ধন্যবাদ জানিয়েছেন কাশিমপুর থানার সেকেন্ড অফিসার দীপংকর রায় কে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ