আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুরে হাতীমারা রাস্তার বেহালদশা দেখার কেউ নেই

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি:

গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন ৩ নং ওয়ার্ডের কাশিমপুর থেকে জিরানী বাজার রাস্তায় হাতীমারা নামক স্থানের রাস্তাটি যেন এখন মরন ফাঁদে পরিনত হয়েছে।

এই রাস্তা দিয়ে কাশিমপুরের ঐতিহ্যবাহী হাতীমারা স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তা, একটু বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে আর যাতায়াতের সুযোগ থাকেনা।

এলাকায় বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরি থাকায় গার্মেন্টস শ্রমিকদের যাতায়াতের কষ্টের সীমা থাকে না। শ্রমিকেরা সময় মত অফিসেও যেতে পারেনা, শুধু বৃষ্টি হলেই এই রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়না, প্রায় সময়ই এই রাস্তায় জলাবদ্ধতা থাকে,

অনেক সময় অটোরিকশা উল্টিয়ে পরে যায়, বেশ কিছু দুর্ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন সাধারন জনগন। তাছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের জামাকাপড়ও নোংরা হয়ে যায় এই জলাবদ্ধতার কারনে।

এ ব্যাপারে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইজুউদ্দিন মোল্লা সাথে কথা বলতে চাইলে তিনি তার ৩ নং ওয়ার্ড কাউন্সিল অফিসে আসতে বলে,

কিন্তু কাউন্সিল সাইজুদ্দিন মোল্লাকে অফিসে পাওয়া যায়নি, বার বার মোবাইল ফোনে চেষ্টার পর তিনি বলেন আমি একটা কাজে ব্যস্ত আছি। অতি দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে জলাবদ্ধতা নিরসন করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ