মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধিঃ
সরকার ঘোষিত মাদক মুক্ত দেশ গড়তে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ পুলিশ, তারই ধারাবাহিকতায় গাজীপুরের কাশিমপুর থানা পুলিশও কঠোর ভুমিকা পালন করছে, ইতিমধ্যে অনেক মাদক উদ্ধার সহ অনেক মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে পেরেছে।
তারই ধারাবাহিকতায় গতকাল রাতে আনুমানিক ৭ টার সময় গোপন সুত্রের ভিত্তিতে কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক শেখ মিজানুর রহমান (তদন্ত) এর নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক রায়হান ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক ওয়ালিদ সঈীয় ফোর্স সহ দুই মাদককারবারীকে ৩৫০ পিস ইয়াবা সহ আটক করেন অবৈধ এই মাদকের মুল্য আনুমানিক ১ লাখ পাচ হাজার (১০৫০০০) টাকা।
আটকৃতরা হলেন ১ ,মোসাঃ দুলালী (৩৪) পিতাঃ মোঃ আমিনুল ইসলাম,সাং গোয়ালবাথান,থানাঃ কালিয়াকৈর, জেলাঃ গাজীপুর, ২নং আটকৃত হলেন ইব্রাহিম (৪০) পিতাঃ মোঃ রেজাউল করিম সাং গোয়ালবাথান, থানাঃ কালিয়াকৈর, জেলাঃ গাজীপুর। এবং আরেক মাদক ব্যবসায়ী, মোঃ সোহেল রানা (৪২) পিতাঃ মৃত রহিম খান সাং ভবানীপুর, থানাঃ কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন। সে পলাতক রয়েছে বলে জানিয়েছে কাশিমপুর থানার উপ – পুলিশ পরিদর্শক রায়হান।
এ ব্যাপারে ওসি (তদন্ত) শেখ মিজানুর রহমান বলেন মাদকের বিরুদ্ধে আমরা সবসময় অভিযান পরিচালনা করে থাকি এবং তিনি আরও বলেন মাদকের কোন ছাড় নেই আমার কাছে। আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয় তাদেরকে।