আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুরে মাদক সম্রাজ্ঞী হিরোইনসহ আটক

মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি:

সরকার ঘোষিত মাদক মুক্ত দেশ গড়তে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ পুলিশ, তারই ধারাবাহিকতায় গাজীপুরের কাশিমপুর থানা পুলিশও কঠোর ভুমিকা পালন করছে, ইতিমধ্যে অনেক মাদক উদ্ধার সহ অনেক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে ।

তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে সময় গোপন সুত্রের ভিত্তিতে কাশিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায়, এএসআই মোবারক হোসেন সহ অভিযান চালিশে মাদক সম্রাজ্ঞী রুমা বেগম (৩৫)স্বামীঃ মানিক মিয়া, কাশিমপুর থেকে ( সাড়ে চার গ্রাম) হেরোইনসহ আটক করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। অবৈধ এই মাদকের মুল্য আনুমানিক পঁয়তাল্লিশ হাজার (৪৫০০০) টাকা। এ ব্যাপারে ওসি মাহবুবে খোদা বলেন মাদকের বিরুদ্ধে আমরা সবসময় অভিযান পরিচালনা করে থাকি এবং তিনি আরও বলেন মাদকের কোন ছাড় নেই আমার কাছে। আগামীকাল সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

উপ – পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায় কে ধন্যবাদ জানিয়ে বলেন কাশিমপুরে সর্বোচ্চ মাদক উদ্ধারে এই অফিসারের তুলনা হয়না। তিনি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ