আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে ৫০ লিটার দেশীয় মদসহ গ্রেফতার ১

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকা থেকে দেশীয় মদ তৈরি চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ। গ্রেফতাররকৃত ব্যক্তি ওই এলাকার রবি চন্দ্র বর্মণের পুত্র শ্যামল চন্দ্র বর্মন (৩৫)।

সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ঠাকুরপাড়া, নাগচালা এলাকার রবি চন্দ্র বর্মণের ছেলে শ্যামল চন্দ্রা বর্মণ (৩৫) দীর্ঘদিন ধরে তার নিজ বসতবাড়ির একটি রান্না ঘরের ভেতর দেশীয় মদ তৈরি করে বিক্রি করছিলেন।

এমন একটি গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা শাখার একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় রান্না ঘরের ভেতর থেকে মদ ভর্তি একটি নীল রঙের ড্রাম ও পাঁচটি প্যাকেটে মোট ৫০ লিটার দেশীয় মদ জব্দ করেন।

এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারি চক্রের অন্যান্য সহযোগীদের নাম ঠিকানা প্রকাশ করেন। পরে গ্রেফতারকৃত শ্যামল চন্দ্র বর্মণের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।

গাজীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন জানান, মাদকসহ চক্রের একজনকে আটক করা হয়েছে। তার মাধ্যমে চক্রের অন্যদের নাম ঠিকানা জানা গেছে। দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ