আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে ৩টি মুদি দোকানকে জরিমানা

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বুধবার বিকেলে তিনটি মুদি দোকানকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর এলাকায় প্রাণ কৃষ্ণ, শ্রী কান্ত রবি দাস, গবিন্দ ট্রের্ডাস নামে তিনটি নিত্য প্রয়োজনীয় মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় প্রতি দোকানে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মাসুদুর রহমান, পেশকার মাহবুব হোসেনসহ আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, বাজার মনিটরিং করে তিনটি দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ