মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে তেলবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাসুদ রানা (৪৫) নামে এক যুবকের। শুক্রবার (১এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলনে, সাভার জেলার আশুলিয়া থানার কবিরপুর এলাকার বাহাউদ্দিনের ছেলে মাসুদ রানা (৪৫)।
নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ রানা সকালে তার নিজ বাড়ি (কবিরপুর) থেকে মোটরসাইকেল নিয়ে বের হন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি তেলবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে দুমড়ে-মুচড়ে যায় এতে মোটরসাইকেল আরোহী মাসুদ রানা ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এসময় তেলবাহী ট্রাকটি আটক করা হয়।
সালনা (কোনাবাড়ি) হাইওয়ের পুলিশের উপপরির্দশক খায়রুল বাসার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।