আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সড়ক দুর্ঘটনায় বুদ্ধিপ্রতিবন্ধী মজিবুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন, কালিয়াকৈর উপজেলার সাহেবাবাদ এলাকার সিরাজুল ইসলামের পালক ছেলে মজিবুর রহমান (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মজিবুর রহমান নামে এক যুবক নিহত হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেন।

সালনা হাইওয়ে থানার (ওসি) মোঃ ফিরোজ হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ