আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ২

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের চারদিন পর ময়নাল হক নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার টান কালিয়াকৈর এলাকার ইব্রাহিমের ছেলে ময়নাল হক (৭০)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কালিয়াকৈর বাজার থেকে গত বুধবার দুপুরে ময়নাল হক নামে ওই বৃদ্ধ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

পরে পুলিশ অভিযোগের ভিত্তিতে শহিদুল ইসলাম ও হীরাকে আটক করে। তাদের তথ্যমতে কাশেমপুর থানার ভবানীপুর এলাকা জঙ্গলের ভিতর থেকে আজ রবিবার ভোরে ময়নাল হকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) আবুল বাসার জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে হত্যা করা হয়েছে এখনও বিস্তারিত জানা যায়নি এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ