মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকার মিজানুর রহমানের ছেলে তানভীর আহমেদ (২১)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তানভীর সকালে গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে নিজ বাড়ি কালিয়াকৈরে আসার জন্য মোটরসাইকেল যোগে রওনা দেয়।
পরে মাওনা-ধামরাই আঞ্চলিক সড়কের ফুলবাড়ীয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেল থেকে তানভীর ছিটকে পড়ে যায়। পরে এলাকাবাসী তানভীরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী ঘাতক ট্রাকসহ চালককে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে উদ্ধার করে।
কালিয়াকৈর থানার এসআই রাকিবুল হোসেন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে তবে আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।