আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশর স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,

উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শরীফ, উপজেলা প্রকৌশলী বিপ্লব কুমার পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ