আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে এক যুবকের লাশ উদ্ধার

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকা থেকে ইমন হোসেন (২১) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন উপজেলার কাথাচুড়া এলাকার ইসমাইলের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইমন হোসেন তার বন্ধুর বিয়ের দাওয়াতের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বুধবার সকালে জামালপুর বাজারের পাশে এক ফাঁকা জায়গায় এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের বাবা ইসমাইল হোসেন জানান, তার বন্ধুর বিয়ের দাওয়াতের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। কিন্তু কোন বন্ধুর বাড়িতে গিয়েছিলো তা বলে যায়নি। আর বুধবার সকালে ছেলের লাশ পাওয়া গেলো।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ