আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে অগ্নিদগ্ধের ছয় দিন পর নারী শ্রমিকের মৃত্যু

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিদগ্ধ নারী শ্রমিক মুক্তা বেগম (৩২) মারা গেছেন। ঢাকা মেডিকেলে ছয় দিন চিকিৎসার পর সোমবার রাতে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহত মুক্তা বেগম দিনাজপুর জেলার ফুলবাড়িয়া উপজেলার রুদ্রাণী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তিনি কালিয়াকৈরে এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানায় সিনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

মুক্তা কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ড কাঠালতলা-সাহেব পাড়া মহল্লার একটি বাসায় ভাড়া থাকতেন। গত ২৯ ডিসেম্বর ভোরে সিলিন্ডার গ্যাসে রান্না করতে গিয়ে তার শরীরে আগুন লাগে। পরে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভান। তার আগেই আগুনে মুক্তার পুরো শরীর ঝলসে যায়। প্রতিবেশিরা দ্রুত তাকে উপজেলার সফিপুর মর্ডান হাসপাতালে নিয়ে যান। মুক্তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী খান এ ঘটনাটি নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ