আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কালিহাতী কেন্দ্রীয় সাধুসঙ্গের সাধু পূর্ণিমা পালিত

বিশেষ প্রতিনিধি, গৌরাঙ্গ বিশ্বাস:

কেন্দ্রীয় সাধুসঙ্গ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাধু পূর্ণিমা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত ৯ অক্টোবর রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সাধুসঙ্গের আসনপ্রতি সাধু, মোকাদ্দেস আলী ওরফে মোকা সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহি অফিসার নাজমুল হোসেন।টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে সাধু বাউল ফকির, পীর মাশায়েখ, গোসাই লালন ভক্তরা এসে জড়ো হতে থাকে।

সন্ধ্যা সাতটায় আত্মতত্ত্ব বেত নিয়ে আলোচনা শুরু করে। অনুষ্ঠানে একশত এক জনের নামের তালিকা প্রকাশ,এবং ২৫ জন সাধুর সাথে আরো পাঁচজন নতুন সাধু, সখিপুরের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, প্রফেসর তরুন হাবিব,প্রফেসর তারিকুল ইসলাম, ছানোয়ার হোসেন বাচ্চু,তুষার হোসেন,এর নাম ঘোষণা করে।

এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধুসঙ্গের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম, কেন্দ্রীয় সাধুসঙ্গের সাবেক সভাপতি বাবু হরিমোহন পাল, সম্পাদক রেজাউল করিম তালুকদার, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিন কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাপতি বিপ্লব সরকার,

সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বাবু শ্যামল সাহা, কবিরাজ সমীর ধর, রেডিও টিভির সঙ্গীতশিল্পী খোকন ভাই, শিশু শিল্পী মনা দাম, রফিকুল ইসলাম, হারাধন মন্ডল,।রাতভর লালন সাঁইজির গান পরিবেশন করেন, সাধুসঙ্গের সাংস্কৃতিক জোটের শিল্পীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ