আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা 

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে (৩১মার্চ) উপজেলার শ্রীফলতলী বাইপাস রোড সংলগ্ন শহীন ভবনের নিচ তালায় ডিজি ল্যাব এর অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক গণমুখ ও তানিম টিভির প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি।

এ সময় বক্তব্য রাখেন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন হান্নান, বাংলা টিভি ও ইনকিলাব পত্রিকার প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান,

মাই টিভি প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, দৈনিক আমার সংবাদ, ৭১ বাংলা টিভি ও কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, মানবজমিন পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি নাজমুল হাসান,

মুক্ত বলাকা প্রতিনিধি জিল্লুর রহমান, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি খোরশেদ আলম, বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মীর সোহেল মিয়া, দৈনিক আগামীর সংবাদের কালিয়াকৈর প্রতিনিধি ইলিয়াস চৌধুরী, আজহারুল ইসলাম লিখন, আশিকুর রহমান,

জাহাঙ্গীর আলম শরীফ, আমিনুল ইসলাম, মনিরুজ্জামান, আবু হানিফ হীরা, জাহাঙ্গীর হোসেন, দেওয়ান মাহবুবুল আলম পনির, মনির চিশতি, কামরুল ইসলাম, মাসুদ রানা, মহসিনুজ্জামান,

মোত্তাসিম সিকাদর রাজীব, আসাদুজ্জামান রান, হাজী নাজমুল হক, জাকির হোসেন লিটনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। বক্তারা প্রেসক্লাব তথা সাংবাদিকতার উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে সুচিন্তিত মতামত ব্যাক্ত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ