আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- কালিয়াকৈর উপজেলার হরতকী তলা গ্রামের জলিলুর রহমানের ছেলে শহীদুল হোসেন(৪৮)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই যুবক চন্দ্রা থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফায়ার সার্ভিসের সামনে রাস্তা পারাপারের সময় টাঙ্গাইল গামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশের (কোনাবাড়ি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ